আমি ওয়াইফাই ও সিম ইন্টারনেট চালাই। ওয়াইফাইতে আমি মাসে ৮০০ টাকা খরচ করে ২৫এমবিপিএস কানেকশন নিয়েছি। এর বাইরে আমার ১২০০ টাকার একটা সিম ওয়াইফাই মডেম আছে। সেটা একটা ১০হাজার এমএএইচের পাওয়ার ব্যাংকে লাগালেই নন স্টপ শহরজুড়ে ইন্টারনেট হয়ে যায়। সেটাত জন্য ২০৩৪সাল পর্যন্ত রবির আনলিমিটেড মেয়াদের ১০জিবির প্যাকেজ আছে।
সেটা বিষয় না। বিষয়টা হলো, আমি এই দেশে জন্ম নিয়ে ভুল করলাম না তো? আজকে সন্ধ্যায় রবির স্পীড টেস্ট করতে গিয়ে ধাক্কা খেলাম। ২এমবিপিএস! বাসার ওয়াইফাইয়ের স্পীডও একই!
কথা হচ্ছে, দেশ এগিয়ে যেতে হলে আমাদের দরকার ভালো ইন্টারনেট গতি! আর দিনকে দিন আমরা পিছিয়ে পড়ছি কতো বিশ্রি বাজেভাবে!
বিটিআরসির কাছে অভিযোগ করে লাভ নেই। প্রজন্ম থেকে প্রজন্ম আমরা ভারি ডেটা কিনে ব্যাবহার করতে গিয়ে এই বিপাকে পড়তে হবে, বিশাল পরিমাণ টাকা খরচ করে আইএসপি থেকে নেট নিয়ে ওয়াইফাই ব্যবহার করা, তাও এই স্পীডে?
আমার স্পীডের যে অবস্থা সেখানে ওকটা মুভি ডাউনলোড করতে গেলে মোটামুটি বাচ্চাকে ডায়পার পরায়ে তৈরি করে ঘুম পাড়ায় দেয়া হয়ে যাবে।
ডিয়ার বিটিআরসি, আপনারা এসব গণশুনানি করে কি করেছেন? আজ দেখি স্পীড ডাউনগ্রেড হয়ে পরে? কি করবো? সমাধান দিন।
